পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ রোববার (১০ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে সপরিবারে ঢাকা ছাড়বেন তিনি। পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র।
সফরে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে রয়েছেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, বড় মেয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোট মেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম