শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

>> রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

>> ধর্ম যার যার- রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

>> এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

>> যুব উন্নয়নের প্রশ্নফাঁস : গ্রেফতার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

>> বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

>> ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

>> কুমিল্লার ২ পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

>> ৫ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার করেন মা

>> দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

আপনি পড়ছেন : রাজশাহী

রাবিতে খাবারের নির্দিষ্ট মূল্য নির্ধারণের দাবি


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-29 22:02:00
রাবিতে খাবারের নির্দিষ্ট মূল্য নির্ধারণের দাবি

ক্যাম্পাসে খাবারের সম্মিলিত মূল্য প্রণয়ন ও গুণগত মান অক্ষুণ্ন রাখাসহ পাঁচদফা দাবি জানিয়ে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতের কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের সভাপতি জেড. এম তৌহিদুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্মারকলিপিতে জানানো হয়, ক্যাম্পাসে বিগত কয়েক মাস যাবত বিভিন্ন দোকানগুলোতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, ভারসাম্যহীন দাম, খাবারের মূল্যবৃদ্ধিসহ নানাভাবে শিক্ষার্থীদের ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে। এতে করে ক্যাম্পাসের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই শিক্ষার্থীদের সমস্যা সমাধানে পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

দাবিগুলো হলো, ক্যাম্পাসে সকল হলের ডাইনিং, ক্যান্টিনে খাবারের গুণগত মান পর্যবেক্ষন করা, এক্ষেত্রে হলের বাবুর্চি এবং রান্নার দায়িত্বে থাকা অন্যান্য কর্মচারীদের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং খাদ্যের প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত কর্মশালার আয়োজন করা; ক্যাম্পাসে সকল খাবারের দোকানীদের নিয়ে অতিদ্রুত সহনীয় সমন্বিত মূল্য তালিকা প্রণয়ন করা; ভ্রাম্যমাণ খাবারের দোকানের প্রতি বিশেষ নজরদারি রাখা, এ বিষয়ে প্রশাসনের গৃহীত পদক্ষেপসমূহ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে অভিযোগ সেল গঠন করে তাৎক্ষনিক বিচার নিশ্চিত করা।

উল্লেখ্য, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ২০১৮ সালের ২৭ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্নের পর থেকে বিভিন্ন সময়ে সংগঠনটি ক্যাম্পাসে ভোক্তা অধিকার বিষয়ক কর্মশালা, খাদ্য ভেজালের ক্ষতিকর দিকগুলো নিয়ে সেমিনার-সিম্পোজিয়াম ও সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে আসছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম