শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

>> রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

>> ধর্ম যার যার- রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

>> এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

>> যুব উন্নয়নের প্রশ্নফাঁস : গ্রেফতার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

>> বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

>> ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

>> কুমিল্লার ২ পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

>> ৫ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার করেন মা

>> দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে করোনায় মৃত্যু ৩


DhakaReport24.com || 2022-03-23 10:09:45
রাজশাহীতে করোনায় মৃত্যু ৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। আর করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় এক জনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন ও কুষ্টিয়ার এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় চাঁপাইনবাবগঞ্জের এক রোগীর মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে থাকা ৩৪ শয্যার বিপরীতে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১২ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা রোগী রয়েছেন একজন। সন্দেহভাজন রোগী আছেন সাতজন। করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি আছেন আরও ৪ জন।

এদিকে, মঙ্গলবার রাজশাহী মেডিক্যল কলেজের আরটি-পিসিআর ল্যাবে এই জেলার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এক জনের শরীরেও করোনা শনাক্ত হয়নি।

পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার শূন্যে নেমে এসেছে।

 ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম