শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

>> রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

>> ধর্ম যার যার- রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

>> এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

>> যুব উন্নয়নের প্রশ্নফাঁস : গ্রেফতার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

>> বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

>> ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

>> কুমিল্লার ২ পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

>> ৫ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার করেন মা

>> দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

আপনি পড়ছেন : রাজশাহী

হলে আত্মহত্যার চেষ্টা করলেই সিট বাতিল


DhakaReport24.com || 2022-03-12 20:05:00
হলে আত্মহত্যার চেষ্টা করলেই সিট বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে তার সিট বাতিলের ঘোষণা দিয়েছে হল প্রশাসন।

শনিবার (১২ মার্চ) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশাজাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. শর্মিষ্ঠা রায় বলেন, প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাই আত্মহত্যার খবর। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। মূলত, হলের ছাত্রীদের সচেতন করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম