রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

হাসপাতালে সন্তান প্রসব করলেই উপহার দেবে কর্তৃপক্ষ


DhakaReport24.com || 2022-03-09 12:43:45
হাসপাতালে সন্তান প্রসব করলেই উপহার দেবে কর্তৃপক্ষ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করলেই নবজাতক ও তার মাকে উপহার দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৯ মার্চ) সকালে ডা. মোহাম্মদ ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন। এমন উদ্যোগে খুশি হাসপাতালে সন্তান প্রসব করতে আসা মায়েরা।

জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে নবজাতক ও তার মাকে উপহার দেওয়ার এ উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম। এরপর থেকেই উপহার হিসেবে মায়ের জন্য শাড়ি ও নবজাতকের জন্য পোশাক, কসমেটিকস দেওয়া হচ্ছে।

উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে সন্তান প্রসব করতে আসা এক নারী বলেন, কামারখন্দ হাসপাতালে সন্তান প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ কোন টাকা নেয়নি। উল্টো আমাকে ও আমার সন্তানকে উপহার দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেশিভাগ মানুষের ধারণা হাসপাতালে সন্তান প্রসব করাতে টাকা লাগে। মানুষের এ ধারণা পাল্টে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো গরিব প্রসূতি মা সন্তান প্রসবের জন্য টাকার অভাবে গভীর রাতে হাসপাতালে না আসতে পারলে। তাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম