রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার রাস্তা


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-03-05 18:19:00
স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন ৩ কিলোমিটার মাটির রাস্তা। পাশাপাশি ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতাধীন শ্রমিকরাও রাস্তাটি নির্মাণে সহায়তা করেছেন। শনিবার (৫ মার্চ) উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের ওই রাস্তাটি নির্মাণ প্রায় সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। সড়কটি নির্মাণের ফলে ৫৭টি গ্রামের  দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।  

গ্রামবাসীরা জানান, এটি একটি পায়ে হাঁটার রাস্তা ছিল। প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পুরো রাস্তাই পানিতে ডুবে থাকতো। দুর্ভোগ লাঘবে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তাটি নির্মাণ কাজ করানোর উদ্যোগ নেন চেয়ারম্যান। কিন্তু ওই প্রকল্পের আওতায় এতবড় রাস্তা করা সম্ভব নয়-এজন্যই তিনি গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করার উদ্যোগ নেন চেয়ারম্যান শওকাত ওসমান।

সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, দীর্ঘদিন ধরে নলসোন্দা গ্রামের প্রায় ৩ কিলোমিটার রাস্তা জনগণের যাতায়াতের অনুযোগী হয়ে পড়েছিল। অবহেলিত রাস্তাটি জনপ্রতিনিধি, গ্রামবাসীকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই রাস্তাটি নির্মিত হওয়ায় আশপাশের কয়েকটি গ্রামের কৃষক সহজেই তাদের ফসল বিভিন্ন হাট বাজার ও উপজেলা শহরের বিক্রি করতে পারবেন।