রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বেলকুচিতে চিরকুট লিখে বৃদ্ধের আত্মহত্যা 


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-26 14:38:30
বেলকুচিতে চিরকুট লিখে বৃদ্ধের আত্মহত্যা 

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিমান করে চিরকুট লিখে গলায় রশি দিয়ে আব্দুল মালেক সরকার (৬৭) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে বেলকুচি উপজেলার পারসগুনা গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানাযায়, জমির ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরের কারণে অভিমান করে বাড়ির পিছনের একটি গাছের ডালের সাথে  গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।
 
সকালে স্থানীয় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেলকুচি থানা উপপরিদর্শক নিয়ামুল হাসান জানান, আত্মহত্যার খরব পেয়ে ঘটনাস্থল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে পাঠিয়েছি। তবে এবিষয়ে থানায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের পরিবার থেকে যদি কোন অভিযোগ আসেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম