রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বেলকুচিতে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত


বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-02-20 15:31:45
বেলকুচিতে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংকের আয়োজনে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯শে ফেব্রুয়ারি) রাতে বেলকুচি থানা চত্বরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা উপজেলা পুলিশের সদস্যরা ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

উক্ত প্রতিযোগিতায় জেলার ১২টি থানার ১২টি দল অংশ গ্রহন করে। ১২ টি দলের খেলায় অতিরিক্ত পুলিশ সুপার দল চ্যাম্পিয়ন হন। কামারখন্দ ও চৌহালী রানার্স আপ হন। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুর হাই সরকার, স্পন্সর ডিরেক্টর আলতাফ হোসেন সরকার সহ অতিথিগন।