বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

অবমুক্ত করা হলো বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-18 15:29:15
অবমুক্ত করা হলো বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল

উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে বিরল প্রজাতির প্রাণী একটি গন্ধগোকুলকে অবমুক্ত করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলার  চরাঞ্চল থেকে গন্ধগোকুলকে উদ্ধার করেছে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউস।

গতকাল  বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীবিধৌত উপজেলার মেছড়া ইউপির রূপসা বাজার এলাকা থেকে এটি আটক করা হয়। প্রাণীটি  ওই এলাকার ফরিদ ফরাজীর বাড়িতে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। 
স্থানীয় ফরিদ ফরাজী বলেন, দুপুরে বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে দেখা মেলে এই বিরল প্রাণীটির। স্থানীয়রা ধরতে গেলে বিশাল এক কড়ইগাছে উঠে পড়ে প্রাণীটি। সেখান থেকে লাফ দিয়ে আরেকটি গাছে যাওয়ার সময় প্রাণীটি মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাণীটি ধরে খাঁচায় বন্দি করে আমার বাড়িতে রেখে দিয়েছে।আজ শুক্রবার সকাল ৯ টার সময়  ফরিদ ফরাজী বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের কাছে হস্তান্তর করেন। 

সকাল ১১ টার দিকে  বনবিভাগের ভারপ্রাপ্ত  কর্মকর্তা সিরাজগঞ্জ এস এফ এন টি সি মামুনুর রশিদ খান, দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস ও ফরিদ ফরাজী উপস্থিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে বিরল গন্ধগোকুল অবমুক্ত করা হয়া। 

দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, উদ্ধারকৃত প্রাণীটির নাম গন্ধগোকুল। আমাদের দেশের বন জঙ্গলে প্রায়ই এই গন্ধগোকুলকে দেখা যায়। এরা খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবনযাপন করে থাকে। তাছাড়া এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বরং উপকার করে থাকে। তিনি আরো জানান আমাদের সবাইকে সচেতন হতে,  বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।


ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম