রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

এক্রিডিটেশন কার্ড ছাড়া সাংবাদিক মানেন না এসিল্যান্ড শিবানী


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-16 19:58:15
এক্রিডিটেশন কার্ড ছাড়া সাংবাদিক মানেন না এসিল্যান্ড শিবানী

সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন ভূমি অফিস সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের কাছে গেলে তিনি তথ্য দিতে রাজি হননি।  বেলকুচি প্রেসক্লাবের সদস্য ও একটি বেসকারী টেলিভিশনের কর্মরত থাকা স্থানীয় এক সাংবাদিক তেয়াশিয়া ইউনিয়ন ভূমি অফিস সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তথ্য চাইলে তিনি তা এড়িয়ে যান।

এসময় তিনি তথ্য সম্পর্কিত কথা না বলে সাংবাদিককে মাস্ক পড়া অবস্থায় তিনি চিনতে পারছেন না বিধায় তার কাছে পরিচয় পত্র চেয়ে বসেন। তখন ঐ সাংবাদিক বেসরকারি টেলিভিশন কর্তৃক দেওয়া পরিচয় পত্র হিসাবে (প্রেস কার্ড) শিবানী সরকারে হাতে তুলে দিলে বলেন এটা কোন সাংবাদিকের পরিচয় পত্র হতে পারে না।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার প্রেসকার্ড ফিরিয়ে দিয়ে স্থানীয় সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, এই কার্ড  তো সাংবাদিক হিসাবে পরিচয় বহন করে না। সাংবাদিক হতে হলে তথ্য মন্ত্রনালয় কর্তৃক দেওয়া এক্রিডিটেশন কার্ড লাগবে। এ বলে তিনি তার অফিস রুম থেকে বেড়িয়ে যান। এসময় উপস্থিত থাকা তার নাজির ছরোয়ার হোসেন ঐ সাংবাদিক ডেকে নিয়ে গিয়ে চা পানের অনুরোধ করে বলেন স্যার আসলে সাংবাদিকদের সম্পর্কে এতোকিছু জানেন না তাই এতো কিছু চেয়েছেন। আপনি স্যারের কথায় কিছু মনে করবেন না।