বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

শাহজাদপুরে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল সবজি স্কোয়াস


মোঃ সোনা মিয়া, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-01-18
শাহজাদপুরে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল সবজি স্কোয়াস

সিরাজগঞ্জের শাহজাদপুরে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে ইউরোপের সুস্বাদু সবজি স্কোয়াস। এতে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। কম খরচে অল্প জমিতে অধিক ফলনজাতের ইউরোপীয় অঞ্চলের সুস্বাদু সবজি অল্প জমিতে অধিক ফলন হয় তাই শাহজাদপুর উপজেলা আন্ধারমানিক ও করশালিকা গ্রামের কৃষকরা এই সুস্বাদু স্কোয়াস চাষের দিকে ঝুকছে।

দেখতে শসার মতো এবং গায়ের রং মিস্টি কুমড়ার মতো তবে এটা  ইউরোপীয় অঞ্চলের  মানুষের চাহিদাসম্পন্ন সুসাধু সবজি স্কোয়াস। এই স্কোয়াস এখন বানিজ্যিকভাবে চাষ হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। অল্প খরচে এবং অল্প জমিতে অধিক ফলন হওয়ায় স্কোয়াস চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। 

উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ অঞ্চলের কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে  নতুন এ সবজি চাষে। উন্নতজাতের বিজ অল্প জমিতেই অধিক ফলন হচ্ছে এ স্কোয়াস। সবজি হিসেবে ইতিমধ্যে ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। একটি চারায় ৪/৫ টি স্কোয়াস ধরে ফলে অল্প জমিতে অধিক পরিমাণ ফল হয়। 

লাভজনক হওয়ায় কৃষকরা ঝুকছে স্কোয়াস চাষের দিকে। এ স্কোয়াস ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে।  কৃষকরা জানায়, এবার স্কোয়াস চাষে অল্প জমিতে ফলন ভালো হয়েছে।  উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে নতুন সবজি স্কোয়াস চাষে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। উপজেলায় ২৫ হেক্টর জমিতে স্কোয়াস চাষ হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ জানান, অল্প খরচে এবং অল্প জমিতে  অধিক ফলন হওয়া এ সবজি চাষে কৃষকদের নানা পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। এ স্কোয়াস ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। যেসমস্ত যুবকেরা বেকার বেকার রয়েছে সেই  যুবকেরা এই স্কোয়াস চাষ করে বেকারত্ব দুর করার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম