বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

শাহজাদপুরে শহীদ স্মৃতি ফলক চিহ্ন ভেঙে ফেলার অভিযোগ 


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2024-12-24
শাহজাদপুরে শহীদ স্মৃতি ফলক চিহ্ন ভেঙে ফেলার অভিযোগ 

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের প্রবেশদ্বার পারকোলা গ্রামে অবস্থিত শহিদ আবু সাঈদ,রাফি সহ ২৪ এর গণআন্দোলনে নিহত শহীদদের  নামে স্মৃতি ফলকটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। 

২৪ এর গণআন্দোলনের পর আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ,রাফি সহ আন্দোলনে নিহত শহীদদের নামে নাম করন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। 

শহীদদের  নামের এ ফলক চিহ্নটি  রাতের আধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পাওয়ার গ্রীড বাংলাদেশ এর রাজশাহী জেলায় কর্মরত সাব  এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেনের বিরুদ্ধে। সাব এ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ারের বাড়ি শাহজাদপুরের পাড়কোলা গ্রামেই। 

স্থানীয়রা জানায়, পারকোলা  বিশ্বরোডের পাশে আবুল হোসেনের প্রায় ৭ শতক  জায়গা রয়েছে। তার জায়গার সামনে  বিশ্বরোডের জায়গাটিও দখল করার অসৎ  উদ্দেশ্যেই শহিদ আবু সাইদ সহ ২৪এর গণআন্দোলনে নিহত শহীদদের নামের এ  ফলক চিহ্নটি রাতের আধারে সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেনের নেতৃত্বে ভেকু দিয়ে  ভেঙে ফেলেছে।  শহিদ আবু সাইদসহ শহীদদের  ফলক চিহ্নটি রাতের আধারে ভেঙে ফেলায় এলাকায় নিন্দার ঝর বইছে। 

তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।




নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানায়, আবুল হোসেন একটি প্রতিষ্ঠানের সাব এ্যাসিস্ট্যান্ট  ইঞ্জিনিয়ার, তিনি অত্যান্ত প্রভাবশালী হওয়ায়  তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না এলাকাবাসী। 

এঘটনায় দ্রুত ব্যাবস্থা না নিলে সাধারণ জনতার  ক্ষোভে ফুঁসে ওঠতে পারে। তাই আবুল হোসেনের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। 

এবিষয়ে, সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেন মুঠোফোনে  বলেন, ওখানে শেখ কামালের নামে ফলক চিহ্ন ছিলো পরে ২৪ এর গণআন্দোলনে নিহত শহীদদের নামে নাম করন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। তবে আমি ২৪ এর চেতনা লালন ও ধারন করি।  আমি ফলকটি ভাংলেও আমি পুনরায় দৃষ্টিনন্দিতভাবে তৈরী করে দেবো।

এব্যাপারে, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক  কামরুজ্জামান বলে ন, পৌরসভার বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা হবে।। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম