বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহজাদপুরে জনসভা অনুষ্ঠিত


শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
DhakaReport24.com || 2024-12-07
বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহজাদপুরে জনসভা অনুষ্ঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ'র ৪৪ তম প্রতিষ্ঠাবাষিকী ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী উপলক্ষে আজ শনিবার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা বাসদের আহবাহক এ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাসদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গনতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ।

আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক কমরেড নব কুমার কর্মকার। 

প্রধান অতিথির বক্তব্যে কমরেড বজলুর রশিদ বলেন , অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য কমিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন , শ্রমিকের মজুরি  কমপক্ষে ২৪ হাজার টাকা ঘোষণা করতে হবে। 

উলেখ্য, জনসভা শুরুর আগে একটি বিশাল লাল পতাকা মিছিল শাহজাদপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম