বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ভারত থেকে ট্রেনে এলো ১৬৫০ টন পেঁয়াজ


DhakaReport24.com || 2024-04-01 15:52:30
ভারত থেকে ট্রেনে এলো ১৬৫০ টন পেঁয়াজ

সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে ভারত থেকে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ১৬৫০ টন পেঁয়াজ। আজ সোমবার সকাল ৬টার দিকে চালানটি সিরাজগঞ্জে পৌঁছায়।

রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকালে প্রথমে আসে ইন্ডিয়ান রেলওয়ের ৩১টি ওয়াগন। বাকি ১১টি ওয়াগন আসে সকাল ৯টার দিকে। এরপর শুরু হয় খালাস কার্যক্রম।

টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানির পেঁয়াজের প্রথম চালানটি এসে পৌঁছেছে। এখান থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে। জনগণের চাহিদা পূরণে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে।

ভারত থেকে মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ গতকাল রোববার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর হয়ে দেশে আসে ।টিসিবি ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছে এটি তার প্রথম চালান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম