বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

শাহজাদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


শাহজাদপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2024-02-21 18:56:30
শাহজাদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে শাহজাদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানান বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

অপরদিকে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে যথাযযোগ্য মর্যাদায় ‘অমর একুশে' প্রতিপাদ্যাকে সামনে রেখে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রাতের প্রথম প্রহরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. প্রফেসর ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা  কর্মচারীবৃন্দ।

এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রবিন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদের স্বরণে নানা আয়োজন করে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম