বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


মোঃ শাহাদত হোসেন: সিরাজগঞ্জ প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-31 14:56:00
উল্লাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় মায়ের সঙ্গে খড় কুড়াতে এসে অটোরিকশার ধাক্কায় তাওহীদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
  
মঙ্গলবার (৩০ মে) সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চরবেড়া এলাকায় সলঙ্গা-ধামাইকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাওহীদ চরবেড়া উত্তরপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে শিশু তাওহীদকে নিয়ে রাস্তার পাশে খড় কুড়াচ্ছিলেন তার মা।এ সময় শিশুটি খেলতে খেলতে রাস্তায় ওপর চলে আসলে একটি অটোরিকশার ধাক্কায় আহত হয় সে। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম