বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

যমুনায় মা ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে কারাদণ্ড


চৌহালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-12 15:03:30
যমুনায় মা ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার  অপরাধে সাত জেলেকে কারাদন্ড  দেয়া হয়েছে ৷ ১১ অক্টোবর রাতব্যাপী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন। 

এ সময় তাদের কাছ থেকে এগারো হাজার মিটার কারেন্ট জাল ও দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়৷ পরে আটক কৃত জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়। 

আটককৃতরা হলো, উমারপুর ইউনিয়ন চর দুপুলিয়া গ্রামের মোঃ নাসির (২৬), চরবাউশা গ্রামের হাসমত আলী, সুকচান (১৮), মিনাদিয়া গ্রামের মোঃ শরিফ (১৯), দত্তকান্দি গ্রামের মোঃ সোহেল (১৯), জাহিদুল(১৮), মোঃ শানিম (১৮)।

এ সময় মৎস্য কমকর্তা মনোয়ার হোসেন, ক্ষেত্র সহকারি শফিকুল ইসলাম শফি, চৌহালী থানা পুলিশ, নৌ পুলিশ  ও আনসার ভিডিপির সদস্যরাও উপস্থিত ছিলেন ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম