শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

চৌহালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় পথচারী বৃদ্ধের মৃত্যু: চালক ও আরোহী আহত 


চৌহালী প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-09-22 19:33:30
চৌহালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় পথচারী বৃদ্ধের মৃত্যু: চালক ও আরোহী আহত 

সিরাজগঞ্জের চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আয়েন উদ্দিন মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায়    মোটরসাইকেল চালক মানিক (২৩) ও আরোহী ইমরান (২২) গুরুতর আহত হয়েছে।  

নিহত আয়েন উদ্দিন খাষপুখুরিয়া ইউনিয়নের উত্তর খাষপুখুরিয়া গ্রামের মৃত জিয়াতুল মোল্লার ছেলে। খাষপুখুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কোদালিয়া বাজার সংলগ্ন ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আয়েন উদ্দিন মন্ডল ইউনিয়ন পরিষদে যাচ্ছিলো নাগরপুর থেকে। চৌহালী অভিমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আয়েন উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যায়। আহত চালকের অবস্থা আশঙ্কা জনক।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটর সাইকেল চালক মানিক ও আরোহী ইমরান আহত হয়েছে। তদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম