বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

চৌহালীতে ১৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ


চৌহালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-21 23:10:30
চৌহালীতে ১৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ

সিরাজগঞ্জের চৌহালীতে ভাসমান জুয়ার আসর থেকে ১৫ জন জুয়ারীকে আটক করা হয়েছে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌহালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন।

এসআই মানিক মিয়া, এএসআই রেজওয়ান মির, মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরের যমুনা নদীতে নৌকায় ভাসমান জুয়ার আসর থেকে ১৫ জন জুয়ারীকে আটক করেন। আটককৃতরা ৩ জন চৌহালী উপজেলার ১ জন ময়মনসিংহ ও বাকিরা টাংগাইলের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের নিকট হতে জুয়া খেলার ছয়টি গুটি, কোর্ট, নগদ সারে ১০ হাজার টাকা, ৯লিটার চোলাই মদ  ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে চৌহালী  থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জন জুয়ারী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়ছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম