সিরাজগঞ্জর চৌহালী উপজেলার এনায়তপুরে অবস্তি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের কাস্মীরি ছাত্রী খুশবু মনজুর ছাঁদ থেকে পড়ে নিহত হয়ছে।
বুধবার সকাল তার মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করা হয়ছে। এনায়তপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, খাজা ইউনুস আলী মেডিকেল কলজের ৩য় বর্ষের ছাত্রী খুশবু মনজুর মঙ্গলবার সকালে সহপাঠীদের সাথে ষ্টাডি ট্যুরে পাশের উপজেলা শাহজাদপুর যান।
সেখানে পিপিডি এনজিও গেষ্ট হাউজে দুপুরের খাবার শেষে সবার অজানতে ছাঁদ থেকে পড়ে যায়। পর তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খুশবু মনজুর ভারতের কাস্মীরির মনজুর আহম্মেদ তারাইয়ের মেয়ে। তার বড় ভাই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইটার্নি চিকিৎসক আদিল মনজুর।
ঢাকারিপোর্ট২৪.কম/রাব্বি /আরএএম