সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ইভিএমে ভোট দিয়ে আনন্দিত শতবর্ষী ছখিনা


DhakaReport24.com || 2022-06-15 17:50:15
ইভিএমে ভোট দিয়ে আনন্দিত শতবর্ষী ছখিনা

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে আনন্দিত শতবর্ষী নারী ভোটার ছখিনা। জীবনের শেষ প্রান্তে এসে মেশিনে ভোট দিতে পেরে অনেক খুশি তিনি।

বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএমে ভোট প্রদান করেন ছখিনা। সড়াতৈল গ্রামের মৃত আহম্মদ হাজীর স্ত্রী ছখিনা বেওয়া। তিনি এই গ্রামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব রফিকুল ইসলামের মা। নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বড় নাতি নজরুল ইসলামের কোলে চড়ে তিনি বিকেলে ভোট দিতে এসেছিলেন।

ছখিনা বেওয়া ভোট দিয়ে বাড়ি ফেরার সময় জানান, অনেক দিন আগে তিনি মেশিনে ভোট দেবার বিষয়টি শুনেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজ গ্রামের কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবেন এ আশা ছিল না তার। জীবন সাহাহ্নে এসে আজ ভোট দিয়ে তিনি আনন্দিত।

জানা যায়, আজ বুধবার এই উপজেলার বড়হর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম