শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পথচারীদের সচেতনতায় মানববন্ধন


DhakaReport24.com || 2022-06-14 14:28:15
সিরাজগঞ্জে পথচারীদের সচেতনতায় মানববন্ধন

সিরাজগঞ্জের কামারখন্দে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ব্রিজের নিচ দিয়ে চলাচল করায় এক মাসে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

পথচারীদের  সচেতনতা করার জন্য মঙ্গলবার (১৪জুন) সকাল সাড়ে ১১টায় জামতৈল রেলওয়ে স্টেশনে চত্বরে মানববন্ধন করেছেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে অংশ নেন উপজেলার সচেতন মহল।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সহ-সভাপতি বেলাল হোসেন বলেন, জামতৈল স্টেশনের দুই ধারে রয়েছে বাজার। একদিকে স্কুল-কলেজ অপরদিকে উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাংক ও বেসরকারি অফিস নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাসহ উপজেলা প্রশাসনের দপ্তরের গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রতিদিন সাধারণ মানুষ  ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে চলাচল করছেন এতে সচেতনতার অভাবে ট্রেনে কাটা পড়ে পথচারীরা মারা যাচ্ছেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে ও সচেতন করার জন্য ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, বর্তমানে জামতৈল রেলওয়ে স্টেশনটি সংস্কার করা হয়েছে। স্টেশনটি আধুনিকরণের জন্য করা হয়েছে মিনি প্লাটফর্ম। দুই পাশের প্ল্যাটফর্ম অত্যন্ত উঁচু এরপরও ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ চলাচল করেন।  মাঝে মাঝে পড়ে গিয়ে অনেক পথচারী গুরুতর আহত হয় এরপরেও সাধারণ মানুষের ভিতরে কোন সচেতনতা লক্ষ্য করা যায় না।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, দুর্ঘটনা যাতে না ঘটে এজন্য নিজেরদের জায়গা থেকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বলা হয় কিন্তু সাধারণ পথচারীরা সেটা শোনেন না।তিনি আরও বলেন, যাত্রীবাদে প্ল্যাটফর্মে বা রেলের জায়গায় সাধারন মানুষের চলাচল সম্পূর্ণ নিষেধ। সাধারণ মানুষের সচেতনতা জন্য মানববন্ধন করায় সংগঠনটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।


মানববন্ধনে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ প্রেসক্লাবে সভাপতি দুলাল হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তানভীর ইসলাম, সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ কানন, সাধারণ সম্পাদক সিফাত হাসান সৈকত, কামারখন্দ উপজেলার টিম লিডার রঞ্জু বাবুসহ প্রমুখ।

 

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম