রোববার ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্বরে মক্কা এক্সপ্রেস নামের একটি বাস থেকে প্রায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম ওমর ফারুক তুর্য (১৮)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের এম এম এরশাদের ছেলে।
উল্লাপাড়ার সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, তার পুলিশ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে নালমনিরহাট থেকে ঢাকাগামী মক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ যাত্রী বেশী মাদক ব্যবসায়ী ওমর ফারুককে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম