সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় রহিমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কে রামকৃষ্ণপুর ইউনিয়নের বাদেকুশা গ্রামের পাশে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বাদেকুশা গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের স্ত্রী।
হাটিকুমরু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনার সময় রহিমা খাতুন উক্ত মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় পেছন থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে, দুর্ঘটনার পরেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। রহিমার খাতুনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম