বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বেলকুচিতে চেয়ারম্যানকে পেটালেন ছাত্রলীগ নেতা


DhakaReport24.com || 2022-06-07 14:47:00
বেলকুচিতে চেয়ারম্যানকে পেটালেন ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জের বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে পেটালেন পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ।

 বেলকুচি পৌর এলাকার জীধুরিস্থ মাজেম মিয়ার ঢালু নামক স্থানে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আহত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মারপিটের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
  
মামলার বাদী চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, রোববার বিকেল ৫টার দিকে মোটর সাইকেলযোগে প্যানেল মেয়রকে সাথে নিয়ে যাচ্ছিলাম। আমরা ঘটনাস্থলে পৌঁছলে সেখানে  থাকা ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীরা আমার মোটর সাইকেলের গতিরোধ করে। তারা আমাদের উপর লাঠি দিয়ে পেটাতে থাকে। পেটানোর এক পর্যায়ে আমার কাছে থাকা গুচ্ছ গ্রাম প্রকল্পের ১ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে পাশের একটি দোকানে নিয়ে গেলেও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে এলোপাথাড়িভাবে আঘাত করে।  তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ বলেন, আমি এই হামলার সাথে জড়িত না। বরং ইউপি চেয়ারম্যানকে আমি হামলার হাত থেকে রক্ষা করে ওখানে থাকা একটি রডের দোকানে বসিয়ে রেখেছিলাম।

সোমবার (৬ জুন) রাতে পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেয়ারম্যানের উপর হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পঠিয়েছিলাম। রাতে থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম