বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 


DhakaReport24.com || 2022-06-02 19:42:00
উল্লাপাড়ায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 

জাতীয় নির্বাচনের আদলে উল্লাপাড়ার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।

আজ বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে দুই বছর এ নির্বাচন বন্ধ ছিল। এ বছর এই নির্বাচনকে ঘিরে কয়েকদিন ধরেই স্কুলগুলোতে চলছে উৎসব মুখর পরিবেশ। উপজেলা শিক্ষা বিভাগ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশনের আওতায় নিয়োগ দেওয়া হয়েছিল প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার।

জাতীয় নির্বাচনের অনুরুপ নির্দিষ্ট দিনে প্রতিবদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেয়। স্কুলগুলোর শ্রেণিকক্ষ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। প্রতিটি স্কুলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ নেয়। স্টুডেন্ট কাউন্সিলে পরিবেশ, স্বাস্থ্য, পানিসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতিসহ ৭টি মন্ত্রণালয়ের ৭জন মন্ত্রী পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে স্কুল চত্বরগুলো ভোটারদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে।

উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ, ভোট পরিচালনা এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা বিধানের সকল দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলে। শিক্ষার্থী ভোটাররা বিদ্যালয় চত্বরে সারিবদ্ধভাবে দাড়িয়ে নিয়ম অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট কেন্দ্রগুলোর এ নির্বাচন প্রত্যক্ষ করেন অভিভাবকসহ সমাজের সুধীজনেরা। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় উল্লাপাড়ার শ্রেষ্ঠ স্কুল হিসেবে স্বীকৃত (১৯৯৭) ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটার শিক্ষার্থীরা মাঠে সারিবদ্ধভাবে ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে আছে। কেন্দ্রে একজন একজন করে শিক্ষার্থীরা ব্যালট পেপার নিয়ে গোপনে টিক দিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের সামনে বাক্সে ফেলছেন।

ভোট কেন্দ্রে কথা হয় মাশফিক হাসান জাবিরের নামের এক প্রার্থীর সঙ্গে। সে জানালো ভোটাররা তাকে ভালোবেসেই ভোট দেবে এবং জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী জাবির।

বেলা ১২টায় উপজেলার সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটকেন্দ্রের দরজায় দুজন শিক্ষার্থী নিরাপত্তা কর্মীর পোশাক পড়ে লাঠি হাতে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। প্রতিটি কক্ষে চলছে ভোটগ্রহণ পর্ব।

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম হাসান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদেরকে জানান, পুরো নির্বাচনই কার্যক্রম একেবারেই যেন জাতীয় নির্বাচনের মতো। চমৎকার পরিবেশ ছিল ভোটকেন্দ্রে। শিশু শিক্ষার্থীরা এই নির্বাচন কার্যক্রমে অংশ নিয়ে ছোটবেলা থেকেই গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হবে বলেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম