সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. লুৎফর রহমানকে বিজয়ী করার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ জুন) বিকালে বানদিয়ার চর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
১১নং সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসান মিয়া লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব চয়ন ইসলাম। সভায় প্রধান বক্তা ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হামিদ লাভলু।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিরুল ইসলাম বুলু মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দীন, আব্দুল আউয়াল বাবলু প্রমূখ।
সভায় বক্তারা দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম