রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

তাড়া‌শে অটোরিক্সা চাল‌কের মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-05-26 10:32:00
তাড়া‌শে অটোরিক্সা চাল‌কের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিক্সা চালকের হাত ও পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিক্সা চালককে হত্যার পর ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রীজের কাছে থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোচালক বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে ইসলাম সরকার (২৯)।

পুলিশ জানায়, নিহত অটোচালক ইসলাম সরকার বুধবার সন্ধ্যার দিকে বারুহাস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়ার তৃষিখালী মাজারের উদ্দ্যেশে রওনা হয়। এরপর রাতে বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বৃহস্পতিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল নামক এলাকায় আবুলের ব্রীজের পাশে হাত ও পা বাধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময় ইসলামের ইজিবাইক ভাড়া করে দুর্বৃত্তরা। তারা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের আবুল ব্রীজ এলাকা পৌছে ইজিবাইক চালকের হাত পা বেঁধে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে যায়। ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম