শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বন্যার পানি বৃদ্ধি অব্যাহত

শাহজাদপুরে যমুনার গর্ভে ২৫ বাড়িঘর বিলীন


DhakaReport24.com || 2022-05-21 10:44:45
শাহজাদপুরে যমুনার গর্ভে ২৫ বাড়িঘর বিলীন

বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও উজানের ঢলে যমুনা নদী তীরবর্তী সিরাজগঞ্জের উপজেলার জালালপুর ইউনিয়নের আরকান্দি, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় এ ৪ গ্রামে অন্তত ২৫টি বাড়িঘর যমুনা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এতে এসব পরিবারের লোকজন সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও অসহায় হয়ে শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। 

শুক্রবার সকালে ওই এলাকা ঘুরে দেখা যায়, মানুষজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পাড় করছে। অপরদিকে এসব জিনিসপত্র নিয়ে তারা খোলা আকাশের নিচে বসে শিশুসন্তানদের নিয়ে আহাজারি করছেন।

এ বিষয়ে জালালপুর গ্রামের আলহাজ আলী, কামরুল ইসলাম, মহির মেম্বার, লালচান, আকসেদ আলী বলেন, গত বৃহস্পতিবার রাতের ঝড়-বৃষ্টির সময় যমুনা নদীতে প্রচণ্ড ঢেউ শুরু হয়। এতে মুহূর্তে যমুনা পাড়ের ২৫টি বাড়িঘ রাতের অন্ধকারে নদীগর্ভে বিলীন হয়ে যায়। জীবন নিয়ে সবাই বাড়িঘর থেকে বের হতে পাড়লেও জিনিসপত্র রক্ষা করতে পারেনি। চোখের সামনে যমুনা নদীতে তলিয়ে গেছে। ফলে রাত থেকে তারা খোলা আকাশের নিচে বাস করছে।

এ বিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুলতান মাহমুদ জানান, তিনি স্থানীয় ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদের জন্য দ্রুত সাহায্য সহযোগিতা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। কিন্তু এখনো কোনো সাহায্য সহযোগিতা হাতে পাননি। পেলে তাদের বিতরণ করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে শাহজাদপুর উপজেল নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের দ্রুত ইউনিয়ন পরিষদে সরিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সরকারের ত্রাণ তহবিল থেকে তাদের সাহায্য সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পরে তাদের নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম