শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

কামারখন্দে মাদকবিরোধী অভিযানে  আটক ১


DhakaReport24.com || 2022-05-19 13:11:30
কামারখন্দে মাদকবিরোধী অভিযানে  আটক ১

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ বাদশা শেখ (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ মে) রাতে উপজেলার হালুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করছে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার। আটক বাদশা উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত রমজান শেখের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, হালুয়াকান্দি এলাকায় মাদক ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ বাদশা শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম