রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

নিহত লোকমানের স্ত্রীকে ৪৪ হাজার টাকা দিলেন মামুন 


DhakaReport24.com || 2022-05-18 17:18:00
নিহত লোকমানের স্ত্রীকে ৪৪ হাজার টাকা দিলেন মামুন 

তিন যমজ সন্তান সিয়াম, লামিয়া ও লাবণ্যরা তার বাবাকে একুশ দিন আগে হারিয়েছে। সেই অসহায় তিন এতিম ও তার বিধবা মায়ের হাতে ৪৪ হাজার টাকা তুলে দিলেন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস।

৩টি বাচ্চার দুধ ও বিধবা স্ত্রী শারমিন জাহানের সংসারের খরচ জোগাতে ফেসবুকে একটি পোস্ট দেন মামুন বিশ্বাস। পোস্টের পরে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন শ্রেশি পেশার মানুষ অর্থ সহায়তা দেন।

আজ বুধবার (১৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার কোনাবাড়ীতে বিধবা শারমিনের নিজ বাড়িতে এই টাকা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক রাজ্জাক রাজ ও সেচ্ছাসেবক রাহুল শেখ। 

শারমিন জাহান জানান, আমি ডিগ্রি পাস। আমার স্বামী মারা যাওয়াতে এখন আমি সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছি। সিরাজগঞ্জ শহরে মধ্যে যদি কেউ আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমার অনেক উপকার হবে। পাশাপাশি তিন সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবো।

উল্লেখ্য, সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গত ২৮ এপ্রিল শারমিনের স্বামী লোকমান হোসেন মারা যায়। ২০২০ সালের শেষের দিকে সিরাজগঞ্জ নর্থবেঙ্গল হাসপাতালে তিন সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শারমিন জাহান। এর মধ্যে দুটি মেয়ে সন্তান লামিয়া, লাবণ্য এবং পুত্র সন্তান সিয়াম। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম