রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

কামারখন্দে মৎস্যচাষিদের মাঝে উপকরণ বিতরণ


DhakaReport24.com || 2022-05-18 15:17:30
কামারখন্দে মৎস্যচাষিদের মাঝে উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দে ২০২১-২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তর ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প, রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় প্রদর্শনীপ্রাপ্ত নয়জন মৎস্যচাষিদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৮ মে) সকল সাড়ে ১১টায় কামারখন্দ উপজেলা মৎস্য অফিসের কার্যালয়ের সামনে মৎস্যচাষিদের মাঝে মাছের পিলেট খাদ্য, খৈল, চুন, সার ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।  

কামারখন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষিদেরকে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ করতে মাছের পোনা, খাদ্যসহ মাছচাষ সহায়ক বিভিন্ন উপকরণ দেওয়া হয়। সেই সাথে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ মাছচাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। 

মৎস্যচাষিদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম