বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। মহাসড়কটির সরু স্থানগুলোতে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট।
শনিবার ভোর থেকে মহাসড়ক ঘুড়ে এ চিত্র দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। চারলেনে উন্নিতকরন কাজ চলমান থাকা মহাসড়কটির মুলিবাড়ি, কড্ডা, ঝাঐল ওভারব্রিজ, কোনাবাড়ি, পাচলিয়া এলাকায় রাস্তা সরো হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ঐ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে যে যেভাবে পারছে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে উত্তর ও দক্ষিণবঙ্গে ফিরছে মানুষ। যাত্রীবাহি বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছে মানুষ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম