রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


DhakaReport24.com || 2022-04-27 12:48:15
১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আটক কনক গাইবান্ধা জেলার মেঘডুমুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

বুধবার (২৭ এপ্রিল) ভোরে রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদস্যরা ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বিভিন্ন বাসে তল্লাশি করে।

 এ সময় ঢাকা থেকে রংপুরগামী একটি আল রশিদ ট্র্যাভেলসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম