বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ৪০৯ পরিবারকে ঘর হস্তান্তর প্রধানমন্ত্রীর


DhakaReport24.com || 2022-04-26 16:08:30
সিরাজগঞ্জে ৪০৯ পরিবারকে ঘর হস্তান্তর প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৪০৯টি পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভাচ্যুয়ালি যোগ দিয়ে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৪০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে বাড়ির দলিল হস্তান্তর করা হয়।

সদর উপজেলায় ৮২টি, রায়গঞ্জ উপজেলায় ৭০, কাজিপুর উপজেলায় ৫০, উল্লাপাড়া উপজেলায় ৪০, তাড়াশ উপজেলায় ৪৫, বেলকুচি উপজেলায় ২৫, শাহজাদপুর উপজেলায় ৪০, চৌহালী ও  কামারখন্দ উপজেলায় ৫৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, সিরাজগঞ্জ জেলায় আমরা তৃতীয় ধাপে ৫৩৩টি ঘর নির্মাণ করছি। এর মধ্যে ৪০৯টি প্রস্তুত হয়েছে। তিনধাপ মিলে সিরাজগঞ্জে এক হাজার ৮১০টি ঘর করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আজ ৪০৯টি ঘর ভাচ্যুয়ালি যোগ দিয়ে  হস্তান্তর করেন।

তিনি বলেন, শুধু জমি আর সেমিপাকা ঘরই দেইনি, আমরা এখানে সব নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। সুপেয় পানি ও বিদ্যুতের পাশাপাশি মসজিদ, খেলার মাঠ, বিশ্রামগার, পুকুর ও ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সব সুবিধা আছে বলে তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম