রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গ্রীষ্মের উত্তাপে বিপাকে শ্রমজীবী মানুষ


DhakaReport24.com || 2022-04-24 20:56:30
সিরাজগঞ্জে গ্রীষ্মের উত্তাপে বিপাকে শ্রমজীবী মানুষ

গ্রীষ্মের প্রচন্ড উত্তাপে পুড়ছে সিরাজগঞ্জ। প্রখর রোদ ও উর্ধমুখী তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

রোববার (২৪ এপ্রিল) সকাল থেকেই ধীরে ধীরে রোদের প্রখরতা বাড়তে থাকে। এতে শ্রমজীবী মানুষগুলো চরম বিপাকে পড়েছে।
বিশেষ করে রিক্সা-ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, তাঁত শ্রমিকদের  হাঁসফাঁস উঠে গেছে। বিপাকে পড়েছে ফুটপাতের ব্যবসায়ীরাও। 

সিরাজগঞ্জ পৌর এলাকায় ভ্যানচালক আমিনুল, বিপ্লব ও রফিকুল বলেন, গরমে কাজ করা যাচ্ছে না। একটা ভাড়া নিয়ে গেলে দ্বিতীয় ভাড়া নিতে ইচ্ছে করছে না।

ফুটপাতের ব্যবসায়ী আলম বলেন, ঈদের বাজার হলেও কাস্টমার নেই। রোদে আমাদের দাঁড়িয়ে থাকাই কষ্ট হচ্ছে। 

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান,  পশ্চিমা লঘুচাপের পাশাপাশি বাতাসের আদ্রতা বাড়তে থাকায় গরমের তীব্রতা বাড়ছে। শনিবার (২৩ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা আরও বেড়েছে। সন্ধ্যায় তাপমাত্রা রেকর্ড করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম