বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মসজিদে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১


DhakaReport24.com || 2022-04-22 21:08:30
সিরাজগঞ্জে মসজিদে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

তারাবীর নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদের মধ্যে দুপক্ষের কথা কাটাকাটি এবং এরই এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে বাবুল হোসেন (৪২) নামে এক কৃষি দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। 

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তেয়াশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল হোসেন। তিনি ওই গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে। 

আহতদের মধ্যে মুছা প্রামানিক (৫০), বাবু মুন্সী (৩২), সিয়াম (১৪), ইয়াকুব (৩২), সাবানা বেগমকে (৪৫) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। 

নিহতের ভাতিজা মনিরুল ইসলাম ও স্থানীয় ইউসুফ জানান, তেয়াশিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক গংদের সাথে একই গ্রামের মুছা প্রামানিক গংয়ের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। আজ জুমার নামাজ শেষে তারাবীর পড়ানো ইমামের টাকা তোলা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদের মধ্যেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে মালেক গ্রুপের লোকজন দেশীয় অস্রসস্ত্র নিয়ে হামলা চালায়। দফায় দফায় হামলায় ৯ জন আহত হন। আহতদের মধ্যে বাবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা গেছে বলে জানা যায়। 

নিহতের শ্যালক রইচ উদ্দিন বলেন, বাবুল হোসেন একজন কৃষি দিনমজুর। তিনি সংঘর্ষের বিষয়ে জানতেন না। কামলা দিয়ে এসে মসজিদের পাশে দাঁড়িয়েছিলেন। এ অবস্থায় তার উপর উপর্যুপুরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, দুপক্ষের পূর্ব বিরোধ থেকে মসজিদের ভেতরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একজন মারাও গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম