রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ট্রেনের নিচে ঝাঁপ দিয় আত্মহত্যা


কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-18 15:14:00
ট্রেনের নিচে ঝাঁপ দিয় আত্মহত্যা

ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ. হাকিম (৫৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের কামারখন্দ জামতৈল রেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। নিহত আ. হাকিম খাঁন কামারখন্দ উপজেলার জয়েনবরধূল গ্রামের মৃত আকছেদ আলির ছেলে। 

রেলওয়ে স্টেশনের প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এ সময় ওই লোকটি চলন্ত ট্রেনের সামনে গিয়ে লাইনের ওপর শুয়ে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, আমরা ট্রেনে কাটা পরে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম