রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-04-15 15:29:45
সিরাজগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটর সাইকেলের দুর্ঘটনায় ফিরোজ মিয়া (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি কামারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটর সাইকেল চালক ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দিঘুটিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, নিহত ফিরোজ মিয়া রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি কামারবাড়ী ব্রিজের মাঝ রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায় বলে আমাদের স্থানীয়রা জানায়। পরে আমরা সে স্থানে গিয়ে নিহতের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করি। লাশ ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খোঁজ দেয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম