রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

কামারখন্দে ইমামদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ


DhakaReport24.com || 2022-04-06 19:38:00
কামারখন্দে ইমামদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মসজিদের ইমামদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা মিনি অডিটোরিয়ামে নিজ উদ্যোগে মসজিদের খতিব ও ইমামদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। 

উপহার সামগ্রীর মধ্যে ছিল খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি, লাচ্ছা ও চিকন সেমাই ২ প্যাকেট, পোলাও চাউল ২ কেজি, চিনি ২ কেজি, মুসুর ডাউল ২ কেজি, সয়াবিন তেল ২ কেজি, লবন ১ কেজি এবং মাহে রমজানের ক্যালেন্ডার ও হ্যান্ড স্যানিটাইজার। 

এসময় মাওলানা আবু মুছার সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও উপহার সামগ্রী বিতরণের সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম