রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ব্রিজের অভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ব্যবহার করতে পারছে না বীর মুক্তিযোদ্ধারা


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-16 15:11:30
ব্রিজের অভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ব্যবহার করতে পারছে না বীর মুক্তিযোদ্ধারা

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০১৯ সালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। ইতিমধ্যেই কমপ্লেক্সটির নির্মাণ কাজের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি দৃশ্যমান হলেও পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটি খালের পূর্বপাশে কমপ্লেক্সটির অবস্থান হওয়ার কারণে যাতায়াতের জন্য একটি ব্রিজ দরকার। অজ্ঞাত কারণে ব্রিজটি না হওয়ার দরুন কমপ্লেক্সটি অব্যবহৃত অবস্থায় রয়েছে। 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম জানান, আমাদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। কিন্তু কমপ্লেক্সটি পানি উন্নয়ন বোর্ডের খালের বিপরীত পাশে হওয়ার কারণে আমাদের কমপ্লেক্সটি ব্যবহারের অনুপযোগি হয়ে রয়েছে। একটি ব্রিজ হলে আমরা কমপ্লেক্সটি ব্যবহার করতে পারবো। এর আগে শুনলাম ব্রিজের জন্য ট্রেন্ডারও হয়েছে। কিন্তু কি কারণে ব্রিজ হচ্ছে না এবিষয়টি আমাদের কাছে অজ্ঞাত রয়ে গেছে। তবে আশা করছি স্থানীয় প্রকৌশলী ও আমাদের নির্বাহী কর্মকর্তা ব্রিজ করার বিষয়ে তৎপর হবেন। আর সেই সাথে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাতায়াত ব্যবস্থার সুগম হবে।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান শুভ্র বলেন, যেকোনো জাতীয় পোগ্রামসহ বিভিন্ন ধরনের পোগ্রাম করতে হলে আমাদের অসুবিধা হয়। কারণ হল আমরা ও বীর মুক্তিযোদ্ধারা যেখানে পোগ্রাম করেন একই স্থানে আমাদের পোগ্রাম করতে হয়। এতে আমাদের ও মুক্তিযোদ্ধাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি ব্যবহার করতে পারলে আমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে।

বেলকুচি উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুনের কাছে ব্রিজের বিষয়ে জানতে চাইলে তিনি কর্মস্থলে নতুন যোগদান করায় প্রতিবেদকের কাছে কোন বক্তব্য দেননি।
 
আর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমানের কাছে ব্রিজের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, তিনি এর কোন সঠিক উত্তর না দিয়ে বরং উল্টো মুক্তিযোদ্ধা ও স্থানীয় সরকারের প্রকৌশলীর সাথে কথা বলে ব্রিজের বিষয়ে জানতে বলেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম