রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১৫ কিলোমিটারজুড়ে ধীরগতি


DhakaReport24.com || 2022-03-15 10:33:30
সিরাজগঞ্জে ১৫ কিলোমিটারজুড়ে ধীরগতি

সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাশে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়ক উন্নীতকরণের কাজ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতু এলাকায় নতুন সেতুর কাজের কাজের জন্য এক লেন বন্ধ করে কাজ করায় এমন ধীরগতি হচ্ছে। এতে করে যানজটেরও সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (১৫ মার্চ) মহাসড়কের কড্ডার মোড় এলাকা হতে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকাতে ৪ থেকে ৫ কিলোমিটার যানজট রয়ে যাচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে ৪ থেকে ৫ কিলোমিটার যানজট রয়েছে। এ ছাড়াও মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় এলাকা থেকেই মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান সালেক বলেন, মহাসড়কে যানজট নেই তবে নলকা সেতু এলাকাসহ মহাসড়কজুড়ে কাজ চলায় এবং কিছু জায়গায় কাজের কারণে এক লেন বন্ধ থাকায় যানবাহনে ধীরগতি রয়েছে। তবে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ মহাসড়ক যানজটমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে।