সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : দিনাজপুর

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫


DhakaReport24.com || 2025-11-22
দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

দিনাজপুরের নশিপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিনাজপুর-দশমাইল মহাসড়কে উপজেলার নশিপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান। তিনি জানান, বিকেল ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম