রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : দিনাজপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে


DhakaReport24.com || 2024-01-25 11:21:30
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ।দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিকে বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম