বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : দিনাজপুর

বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যার কথা স্বীকার ভারতের


দিনাজপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-09-28 16:21:30
বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যার কথা স্বীকার ভারতের

নতুন আবেদন পদ্ধতি চালু করায় বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ভারত । বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এ কথা জানান।

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতে যেতে বাংলাদেশ থেকে দিনে গড়ে ১ হাজার ২০০টি ভিসার আবেদন জমা পড়ছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত ভিসা দেওয়া হচ্ছে। বিশেষ করে মেডিকেল ভিসা ১ থেকে ৩ দিনের মধ্যে দেওয়া হচ্ছে।’

মনোজ কুমার বলেন, ‘বয়স্ক ও রোগীদের সুবিধার জন্য আমরা নতুন ভিসা আবেদন পদ্ধতি চালু করেছি। এরপর থেকে কিছু সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। তবে শিগগিরই এ সংকট কেটে যাবে।’ এ সময় মাদক পাচার রোধে দুই দেশের প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

পরে মনোজ কুমার বন্দরে আমদানিকারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি-ঘোড়াঘাট সার্কেলের পুলিশ সুপার শরিফুল ইসলাম, ওসি আবু সায়েম মিয়া, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি কাস্টমসের সহকারী কমিশনার বায়জিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম