বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : দিনাজপুর

দিনাজপুরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠিত


মো: আব্দুস সাত্তার ,দিনাজপুর
DhakaReport24.com || 2023-06-21 16:57:45
দিনাজপুরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্টে দেশের ৩৪৭টি স্কুলকে পিছনে ফেলে গত সোমবার নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে ফাইনাল খেলায় চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর একাডেমী স্কুলে।

বুধবার ২১ জুন সকাল ১০ টায় ঢাকা থেকে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা দিনাজপুর প্রেসক্লাবের সামনে এসে পৌঁছালে তাদের ফুলদিয়ে বরন করে নেন স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়রা। 

এমন জয়ে বাধভাঙ্গা আনন্দে ভাসছে দিনাজপুরবাসী। খেলোয়াড়রা তাদের বরন ও সংবর্ধনার আয়োজন দেখে বেশ খুশি। স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলার। সন্তানদের এমন সফলতা দেখে আবেগে আপ্লুত হয়েছেন অভিভাবকেরা। 

এদিকে কোচ ও প্রধান শিক্ষক জানালেন, আগামীতে আরো ভালো করবে শিক্ষার্থীরা। তাদের এই সাফল্যে শুধু স্কুল কর্তৃপক্ষ নয় পুরো দিনাজপুর জেলা গর্বিত।

ফাইনাল খেলায় দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয়ের অলরাউন্ডার আইনুল ইসলাম ৪ ইউকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ও সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার  নির্বাচিত হয় আব্দুর রউফ।

সকাল ১১ একাডেমি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষের নেতৃত্বে  দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনিস হোসেন দুলালসহ স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম