দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক সুলতান মিয়া’র (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) রাত ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যালে তার মৃত্যু হয়। এর আগে বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার ১নং বুলাকীপুর কলাবাড়ি গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল ভুয়াপুর ডিগ্রীচরের মোঃ আজাহার আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, ঘোড়াঘাট হতে দিনাজপুর গামী কয়লা ভর্তি একটি ট্রাকের সাথে ঢাকা গাজিপুরের দিকে যাওয়া বিপরীত মুখী একটি ছোট কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘোড়াঘাট ফায়ারসার্ভিস ও থানা পুলিশের সহায়তায় দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যানের ক্যাবিনের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় চালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া মেডিক্যাল কলেজে রেফার্ড করলে সেই দিন রাত ৯ টায় তার মৃত্য হয়।
তিনি আরও জানান, কয়লা ভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান থানা পুলিশের হেফাজতে আছে। নিহত চালকের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরবর্তিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম