শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : দিনাজপুর

দিনাজপুরে চলন্ত ট্রেনের গেটে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের


DhakaReport24.com || 2023-02-28 15:56:45
দিনাজপুরে চলন্ত ট্রেনের গেটে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

দিনাজপুরের চিরিরবন্দরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যাল বারের আঘাতে  চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুররশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে চিররিরবন্দর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ (২০) চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।

স্থানিয়রা জনায়, মারুফ ও তার বন্ধুরা মিলে ঢাকায় সাইকেল প্রতিযোগীতায় অংশ নেয় সেই প্রতিযোগীতায় দ্বিতীয় হয় মারুফ। আজ মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে মোবাইল নিয়ে সেলফি তুলার সময় সিগন্যাল বারে মাথা আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়।পরে স্থানিয়রা দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম