রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : দিনাজপুর

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


DhakaReport24.com || 2023-02-18 14:39:15
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা বলছেন, সন্ধ্যার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ওই যুবক অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন।

নিহত সাহাবুল ইসলামের স্ত্রী বাবলী আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের জন্য খাবার আনতে বাড়ির বাইরে যান সাহাবুল। এরপর তিনি আর ফেরেননি। সন্ধ্যার দিকে (শুক্রবার) পাড়ার লোকজনের মুখে শুনি, আমার স্বামীকে নাকি বিএসএফ গুলি করে মেরে ফেলেছে।’

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে একজনকে হত্যার ঘটনার কথা শুনেছি। তিনি বাংলাদেশি নাকি ভারতীয়, সেটি এখনো নিশ্চিত হতে পারিনি।’

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম