শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : দিনাজপুর

চিরিরবন্দরে মাদকদ্রব্য ৩০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


চিরিরবন্দর উপজেলা (দিনাজপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-12-14 19:10:45
চিরিরবন্দরে মাদকদ্রব্য ৩০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য  ৩০৮পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক বিকৃত নগদ ২ হাজার ১৭০ টাকা সহ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

১৩ ডিসেম্বর রাত্রি অনুমান ৯ টা ৩০ মিনিটের সময় চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল আলম এর সঙ্গী অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিরিরবন্দর কোটপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ শিমুল ইসলাম ২৬ পিতা মোঃ শহিদুল ইসলাম,গ্রাম চিরিরবন্দর ফকির পাড়ার মোঃ রেজওয়ান ওরফে রেজো ৩৫ পিতা খাজিম উদ্দিন গ্রাম চিরিরবন্দর, তাদের দুজনকেই চিরিরবন্দর কোটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, সম্মানিত পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর এর তদারকিতে চিরিরবন্দর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৩০৮পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিকৃত নগদ ২ হাজার ১৭০ টাকা  সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।  আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করিয়া সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম